শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে আ.লীগ নেতা ছুরক গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা-মামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ মামলার আসামী ও বর্তমান সরকারকে অস্থিতিশীল করার অভিযোগে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জ্বল হোসেন ছুরককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে চৌমুহনী ইউনিয়নের চেঙ্গারবাজার গ্রামের মৃত আবু শ্যামা। পুলিশ জানান-শনিবার মাধনপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম মোস্তফা সন্ধ্যায় চেঙ্গারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
থানার অফিসার ইনচার্জ সহিদ-উল্যা জানান সে বিগত আওয়ামীলীগ সরকারের সাবেক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলীর ঘনিষ্ঠ সহচর হিসাবে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক ব্যবসায়ীদের শেল্টার দাতা হিসাবে কাজ করে আসছে। ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা-মামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় সরাসরি জড়িত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com