সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

প্রতিমা বিসর্জন উপলক্ষে র‌্যাব-৯ এর সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা

  • আপডেট টাইম শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দূর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-৯। দেশের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার অংশ হিসেবে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই নৃশংস ও ঘৃণ্য অপরাধীদের গ্রেপ্তার, অনাকাঙ্খি পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ মানুষের পাশে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এবারের দুর্গোৎসবকে কেন্দ্র করে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-৯। পূজামণ্ডপ, প্রতিমা বিসর্জন ঘাট ও আশপাশের এলাকায় র‌্যাব সদস্যদের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকের র‌্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট এবং বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো বা সাইবার অপরাধ ঠেকাতে র‌্যাব-৯ এর সাইবার মনিটরিং সেল সার্বণিক তদারকি করছে। এ ছাড়া সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস ও গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে। ২ অক্টোবর বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার গুরুত্বপূর্ণ বিসর্জন ঘাটগুলোতে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে র‌্যাব-৯। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রোবাষ্ট টহলের পাশাপাশি বোম্ব ডিসপোজাল টিমও প্রস্তুত রয়েছে।
এছাড়া পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রা করছে র‌্যাব-৯। যেকোনো সহিংসতা বা নাশকতার চেষ্টা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com