বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের ফুটারমাটি গ্রামে প্রকাশ্য দিবালোকে লন্ডন প্রবাসী ইনজল মিয়ার বাড়ির ৩০টি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ফুটারমাটি গ্রামে লন্ডন প্রবাসীর বাড়ি থেকে বিভিন্ন জাতের ৩০টি গাছ প্রকাশ্য দিবালোকে কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাড়ির কেয়ারটেকার মতিন মিয়া বাদী হয়ে ৪ জনের অভিযুক্তরা হলেন, ফুটারমাটি গ্রামের শাহ আলম ওরফে হলুদ (৪৫), আউয়াল মিয়া (৩৬), আব্দুল্লাহ মিয়া (৬০) ও মাসুক মিয়া (৪০)।
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের ইনজল মিয়া ইংল্যান্ড বসবাস করেন। লন্ডন প্রবাসী ইনজল মিয়া ফুটারমাটি মৌজার জেএল নং-১০২, খতিয়ান নং-৭২, দাগ নং-৩০৬ এর ৪০ শতক এবং একই মৌজার-জেএল নং- ১০২, খতিয়ান নং- ৩৭, দাগ নং- ৩০৭ এর ২৭ মোট ৬৭ শতক বাড়ী ক্রয় সূত্রে মালিক। ওই বাড়িতে ক্রস, বেলজিয়াম, একাশি, রেন্টি, আম, জারুল সহ বিভিন্ন জাতের গাছ রোপন করেন। মালিক ইংল্যান্ড অবস্থান করায় কেয়ারটেকার হিসেবে মতিন মিয়া বাড়ি ও গাছ দেখাশোনা করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই জায়গা সংলগ্ন অভিযুক্তদের জায়গা থাকার কারনে প্রায় সময়ই ইনজল মিয়ার বাড়ির গাছপালা জোরপূর্বক কেটে নিয়ে যায়। বাধা দিলে কেয়ারটেকার মতিন মিয়াকে হুমকী প্রদান করে। এ নিয়ে বিবাদীদের সাথে বিরোধ চলে আসছে। কেয়ারটেকার মতিন মিয়া গত ১২ জুলাই প্রয়োজনীয় কাজে সিলেটে চলে যান। এ সুযোগে ওই দিন সকাল অনুমান ৭টা থেকে বিবাদীগণ ইংল্যান্ড প্রবাসী ইনজল মিয়ার বাড়ির ক্রস বেলজিয়াম, একাশি, রেন্টি, আম, জারুল ইত্যাদি জাতের প্রায় ৩০টি গাছ কেটে ট্রাকে তুলে নিয়ে বিক্রি করে ফেলে। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এর ১সপ্তাহ পূর্বে বিবাদীরা বিভিন্ন জাতের ১০/১২ টি গাছ কেটে পুকুরে লুকিয়ে রাখে। কেয়ারটেকার মতিন মিয়া সিলেট থেকে এসে বিস্তারিত ঘটনা দেখে এবং সাক্ষীদের নিকট থেকে অবগত হন। ঘটনার বিষয়ে ইংল্যান্ড প্রবাসী ইনজল মিয়া ও তাহার ভাই ভাতিজাদের অবহিত করা হয়। এবং এ ব্যাপারে স্থানীয় মুরুব্বিয়ানদের নিকট বিচার প্রার্থী হলে বিবাদীরা কেয়ারটেকারকে হত্যার হুমকি দেয়। এদিকে বিবাদীরা সালিশ বিচার না মানায় থানায় অভিযোগ প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com