রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে বিষপানে মা-ছেলের আত্মহত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় মা ও ছেলে বিষপানে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্লা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোয়ালনগর গ্রামের প্রফুল্ল দাস কয়েক বছর আগে মারা যান। তিনি তার স্ত্রী যোগ মায়া দাস (৭২) এবং প্রতিবন্ধী ছেলে পলাশ দাস (২৯) সহ ৫ ছেলে রেখে যান। অন্য ছেলেরা নিজ নিজ পরিবার নিয়ে অন্যত্র বসবাস করায়, যোগ মায়া দেবী তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অভাবের সংসারে কোনো রকমে দিনাতিপাত করছিলেন।
সোমবার সকাল ১০টার দিকে মা ও ছেলে একসঙ্গে বিষপান করেন। প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার করেন।
কিন্তু হাসপাতালে নেওয়ার পথে, অলিপুরের কাছে ছেলে পলাশ দাস মারা যান। এরপর মাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক যোগ মায়া দাসকেও মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্লা জানান, পলাশের লাশ উদ্ধার করা হয়েছে এবং যোগ মায়া দেবীর লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রয়েছে। তিনি আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com