রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার মামলায় এখনও গ্রেফতার হয়নি বাহুবলের ২ আসামি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার রায়েরবাগ এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের বাসিন্দা ওয়াসিম চৌধুরী (৩২) ও তার ছোট ভাই কায়েছ চৌধুরী (২৮) প্রকাশ্যে ঘুরাফেরা করছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, মামলায় আসামি হওয়ার পরও তারা প্রকাশ্যে ঘুরাফেরা করছেন এবং আওয়ামী লীগের রাজনীতি সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছেন। এতে সাধারণ মানুষের মাঝে চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হয়েছে।
গত ১৯ জুলাই দুপুর ১২টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচি চলাকালে ঢাকার রায়েরবাগ এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিলে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার বাসিন্দা এস.এস ইফতেখার উদ্দিন নাদিম গুরুতর গুলিবিদ্ধ হন। তিনি স্থানীয় এস.এস ইকরাম উদ্দিন শিহাবের ছেলে।
এই ঘটনার পর নাদিম গত ৬ আগস্ট ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রধানমন্ত্রীসহ ৩০০ জনকে আসামি করা হয়। এর মধ্যে বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের মেম্বার ও যুবলীগ নেতা মো. শাহির শিকদার (৪০), বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের ওয়াসিম চৌধুরী (৩২) এবং তার ছোট ভাই কায়েছ চৌধুরী (২৮) কে আসামি করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com