বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ॥ আহত অর্ধশত

  • আপডেট টাইম শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লার (দিঘির পাড়) লোকজন এবং একই ইউনিয়নের তারাসই গ্রামের লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী পুরুষ সহ উভয় পক্ষের অন্তত ৫০জন আহত হয়েছে। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারাই গ্রামের বাসিন্দা কুদরত মিয়ার ছেলে যাত্রাপাশা মহল্লার বাসিন্দা সলিম মিয়ার ঝোপ থেকে ধানের চারার আঁটি বাঁধার জন্য অনুমতি ছাড়া বেত কেটে নিয়ে যায়। এ সময় সলিম মিয়ার ছেলে হাসান মিয়া কুদরত মিয়ার ছেলেকে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কুদরত মিয়ার ছেলে উত্তপ্ত বাক্যবিনিময় করে। এতে হাসান মিয়া ক্ষিপ্ত হয়ে কুদরত মিয়ার ছেলে এবং তার সাথে থাকা কয়েকজন মিলে হাসান মিয়াকে মারধর করে। এ সময় হাসান মিয়ার চিৎকার শুনে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে কুদরত মিয়ার লোকজন এবং সলিম মিয়ার লোকজনের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষণ পরে কুদরত মিয়ার শতাধিক লোকজন দেশীয় অস্ত্র টেঁটা ফিকল রামদাসহ সুসজ্জিত হয়ে বানিয়াচংয়ের কুন্ডুর পাড় পয়েন্টে এসে হাঁকডাক দিতে শুরু করে। বিষয়টি সলিম মিয়ার লোকজন জানতে পেরে তারাও এগিয়ে যায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষ সহ অন্তত ৫০জন আহত হয়েছে।আহতদেরকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছ। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com