শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে বিদ্যালয়ের র‌্যালিং থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে স্কুলের র‌্যালিং থেকে ছিটকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ২৪ সেপ্টেম্বর বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের প্রত্যন্ত কান্দিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। নিহত শিশু অন্তু দাসকে (৯) অচেতন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। সে কান্দিপাড়া গ্রামের সমর দাসের পুত্র। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সিলেট নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের প্রধান শিক্ষক চম্পা রানী চকদার জানান, দুপুরের বিরতির সময় বাচ্চারা খেলাধুলায় মগ্ন থাকে। অন্তু এ সময় তৃতীয় তলার র‌্যালিং বেয়ে হয়তো উঠানামা করছিল। এ সময় সে র‌্যালিং থেকে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে আহত হয়। তবে প্রধান শিক্ষকের এ বক্তব্যটি অনেকেই কেবলমাত্র দায়সাড়া মনে করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com