স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গোৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার ব্যক্তিগতভাবে উপজেলা ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের ১১টি পুজা মন্ডপে ৫০ কেজি বস্তার ১১টি বস্তা চাউল বিতরণ করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবীগঞ্জ উপজেলার ১নং ইউনিয়নের স্থানীয় এস.এন.পি উচ্চ বিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের ১১টি পূজা মন্ডপে ৫০ কেজি বস্তার ১১টি বস্তা চাউল বিতরণ করেছেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্বজনীন জগন্নাথপুর পূজা মন্ডপের সভাপতি বাবু সুকেশ দাশ ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিপন কান্তি দাশ এবং ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলমগীর মিয়ার যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন- চৌকি জনতা সংঘের সভাপতি রঞ্জন দাশ ভানু, সম্পাদক বিকাশ দাশ, বাউসী সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি বিভাষ দাশ গুপ্ত, সম্পাদক রাহুল চৌধুরী, বাউসী জয় দূর্গা সংঘের সভাপতি রিপন চৌধুরী, সম্পাদক সম্ভু চৌধুরী, বাল্লার হার্ট হরি সংঘের সভাপতি কৃপেশ রায় চৌধুরী, সম্পাদক ঝুমুর দাশ তালুকদার, ফতেপুর একতা সংঘের সভাপতি নিতেশ দাশ, সম্পাদক রিপন দাশ, জগন্নাথপুর সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি সুকেশ দাশ, সম্পাদক দেবব্রত দাশ, সোনাপুর সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি অনিরুদ্দ দাশ, সম্পাদক পিন্টু কুমার দাশ, চরগাঁও সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি শচিন্দ্র বিশ্বাস, সম্পাদক শুকলাল বিশ্বাস, চরগাঁও নয়াহাটি মিতালী সংঘের সভাপতি রমেন্দ্র সরকার, সম্পাদক শচিন্দ্র বিশ্বাস, হলিমপুর অগ্রদ্রত সংঘের সভাপতি আশীষ ব্রত দাশ তালুকদার, সম্পাদক ডাঃ শংকর দাশ তালুকদার, হলিমপুর সততা সংঘের সভাপতি রাম কৃষ্ণ দাশ, সম্পাদক বিজিত দাশ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য স্মৃতি ভূষন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লুৎফুর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক হিফজুর রহমান, ঝুমুর দাশ তালুকদার, লিটন মহালদার, দ্বীপক চক্রবর্তী, মাখন দাশ তালুকদার, সেনু মিয়া, যুবদল নেতা মিন্টু দাশ, মোস্তাকিন আহমেদ, ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজু, বাহার উদ্দিন, শুভাষ বৈষ্ণব, রিপন দাশ, ইকবাল হোসেন, বাপ্পি দাশ, অমৃত মহালদার, আকাশ দাশ, বিথন দাশ প্রমুখ।