শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা অর্থদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী ॥ নবীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ফিটনেস সার্টিফিকেট ছাড়া গরু জবাই এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ও সংরক্ষণের অভিযোগে এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ বাজারে পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ট্রেনিং ও সতর্ক করার পরেও ফিটনেস সার্টিফিকেট ছাড়াই গরু জবাই এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ও সংরক্ষণ করায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে নবীগঞ্জ শহরে অভিযান পরিচালনা করা হয়।
এসময় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১” এর ২৪ ধারায় দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতা করে উপজেলা প্রাণিসম্পদ অফিসার।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com