রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

হবিগঞ্জে জেলা নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “আস্থা প্রকল্পের আওতায়” “রূপান্তর” এর আয়োজনে “সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজে হবিগঞ্জে জেলা নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের সম্মানিত আহবায়ক অধ্যাপক ইকরামুল ওয়াদুদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব বাবু বন্ধু মঙ্গল রায়। অনুষ্ঠানটিতে নাগরিক প্লাটফর্মের সম্মানিত জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক জাহান আরা খাতুন, সমাজসেবক তাহমিনা বেগম গিনি, সাংবাদিক মোঃ ফজলুর রহমান, অ্যাডঃ শায়লা খান, সাহিত্যিক হারুন সিদ্দিকী, সংস্কৃতি কর্মী বাবুল আহমেদ মল্লিক, সমাজ সেবক চাঁদ সুলতানা চৌধুরী, মোঃ বাহার উদ্দিন, মহিউদ্দিন আহমেদ রিপন, সাজন দেব বর্মা, আব্দুল কাইয়্যূম, ছবিল মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ মিজানুর রহমান, তৈয়ব আলী, জাকিয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- “আস্থা প্রকল্পের” পক্ষ থেকে ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ রাজীব হাসান এবং ফিল্ড অফিসার মোঃ মনিরুল হক। সভায় মূল আলোচ্য বিষয় ছিল দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে পরিস্থিতিতে আস্থা প্রকল্পের ভাবনা, বিভিন্ন নৃ-তাত্ত্বিক সংখ্যালঘু সম্প্রদায়ের যুব, নারী এবং প্রান্তিক জনগোষ্ঠী ও নতুন ভোটারদের সহায়তা প্রদান, আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেবিষয়ে সচেতন থাকা এবং আগামী নির্বাচনে নাগরিক সমাজকে রাজনৈতিক ও সাম্প্রদায়িক সংঘাত পরিহার ও প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য করনীয়। এরপর আগামী ৩ মাসের কর্মপরিকল্পনা তৈরি করা হয়। সর্বশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com