বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুর দিনমজুরকে কুপিয়ে রক্তাক্ত যখম

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে কাউছার মিয়া (৪০) নামে ১ দিনমজুরকে কুপিয়ে রক্তাক্ত যখম করেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ছাতিয়াইন বাজারে এ ঘটনা ঘটেছে। কাউছার মিয়া লাগোয়া নাসিরনগর উপজেলার নাসিরনগর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ কুমার দে জানান, গতকাল দুপুর ২ টার দিকে কাউছার মিয়া বাজার সদায় করতে ছাতিয়াইন বাজারে এসেছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে তার চাচাতো ভাই মহসিন মিয়া কাউছার মিয়াকে দিনদুপুর বাজারে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত যখম করে। পরে বাজারের লোকজন মহসিন মিয়াকে আটক করে ছাতিয়াইন পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেছে। আহত কাউছার মিয়াতে উদ্ধার করে তার স্বজনরা হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরন করেছে। আটক মহসিন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com