রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বহুলা গ্রামে সর্দার নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

  • আপডেট টাইম সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে সর্দার নিয়ে দুই দলের সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্য্যা থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। খবর পেয়ে সদর থানা একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, ওই গ্রামের আব্দুর রাজ্জাককে সর্দার নিয়োগ করা নিয়ে দুই পক্ষের মাঝে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল মকসুদ আলী ও আব্দুর রাজ্জাকের লোকের মধ্যে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মন্নান, ইমদাদুল ইসলাম, মুহিবুল ইসলাম সোহেল, সাকিব মিয়া, তাহির মিয়া, রাহিম মিয়া, কামরুল, রাসু মিয়া, সাব্বির মিয়া, সাকিল মিয়া, সোহাগ মিয়া, মুহিত মিয়া, সুজন মিয়া, বাছির মিয়াসহ অর্ধশতাধিক লোক আহত হয়। এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে এলে উত্তেজনা দেখা দেয় দুই পক্ষের মাঝে। খবর পেয়ে সদর থানার ওসি একদল পুলিশ নিয়ে হাসপাতালে যান এবং পরিস্থিতি শান্ত করেন। ওসি জানান, পরিস্থিতি শান্ত আছে। যাতে আর সংঘর্ষ না হয় পুলিশ সতর্ক আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com