রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

টানা বৃষ্টিতে শহরের জনজীবন বিপর্যস্ত

  • আপডেট টাইম সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টানা ২৪ ঘন্টা প্রবল বর্ষণে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শনিবার ভোর থেকে শুরু হওয়া ভারী বর্ষণ থেমে থেমে অব্যাহত থাকায় শহরের নিচু এলাকা ও সড়কগুলোতে হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। পানি জমে সবচেয়ে বেশি তিগ্রস্ত হয়েছে শায়েস্তানগর, পুরাতন পৌরসভা, উমেদনগর, কোর্ট সড়ক, ইনাতাবাদ, পুরাতন খোয়াইপাড়াসহ বেশ কয়েকটি এলাকা। অনেক এলাকায় ঘরে পানি প্রবেশ করায় পরিবারগুলো চরম বিপাকে পড়েছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও পানিতে ডুবে যাওয়ায় ব্যবসায়ীরা তির মুখে পড়েছেন। বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎবিহীনও ছিল। শহরের প্রধান সড়কগুলোতে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও গাড়ি বন্ধ হয়ে আটকে পড়ে ভোগান্তি বাড়িয়েছে। স্কুলগামী শিক্ষার্থীরা কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে এবং আইনজীবী ও বিচারপ্রার্থীরা হাটু পানির ভেতর দিয়ে চলাচল করতে বাধ্য হয়েছেন। এদিকে, দীর্ঘ সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্থানীয়রা পৌরসভার অব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করছেন। তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই শহরের অর্ধেক ডুবে যায়, অথচ বছরের পর বছর ধরে স্থায়ী সমাধান নেওয়া হয়নি। পানি নিষ্কাশনের উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com