রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভার মতবিনিময় সভা

  • আপডেট টাইম সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জনগণকে টিকাদানে উদ্বুদ্ধ করতে পারলে কর্মসূচির লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মইনুল হক। তিনি বলেন, “সরকার যে কর্মসূচি নেয় তা জনগণের মঙ্গলের জন্যেই নেয়। সরকার চায় সবাই স্বপ্রণোদিত হয়ে টিকা কেন্দ্রে আসুক। আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করি তখন সরকার এ ধরনের কর্মসূচি নিতে আগ্রহী হবে। প্রশাসক ধর্মীয় নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনাদের মাধ্যমে অনেক বড় বড় কর্মকাণ্ড পরিচালনা করি। আপনারা আপনাদের অবস্থানে থেকে জনগণকে বুঝানোর চেষ্টা করবেন অভিভাবকরা যাতে তাদের সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসেন। তিনি বলেন, “স্বাস্থ্যই সকল সুখের মূল। প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে ভবিষ্যতে ওই রোগ থেকে বেঁচে থাকার সম্ভাবনা থাকে। গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” সফল করার লক্ষ্যে হবিগঞ্জ পৌর এলাকার ধর্মীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মইনুল হকের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাক্তার রত্নদ্বীপ বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন- ইউনিসেফ সিলেট এর প্রতিনিধি ডাঃ নবজ্যোতি। সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। উল্লেখ্য আগামী ১২ অক্টোবর হতে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। একটানা ১৮ কর্মদিবস চলবে টিকাদান। ৯ মাস হতে ১৫ বছরের নিচে যারা তারা নেবে এই টিকা। বর্তমানে অনলাইনে রেজিস্ট্রেশন চলছে। হবিগঞ্জ পৌর এলাকার ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা দেয়া হবে। হবিগঞ্জ পৌর এলাকার লক্ষ্যমাত্রা হচ্ছে ২৬ হাজার ৬শ ৬৮ জন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com