শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

নবীগঞ্জে যৌথ অভিযানে গ্রেফতার লালনের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার হওয়ার পর লালন মিয়া (৩০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে। নিহত লালন মিয়া উপজেলার পানিউন্দা গ্রামের লালটিলা এলাকার জহুর আলীর ছেলে। মাদকদ্রব্য অধিদপ্তর ও সেনা সদস্যদের যৌথ টিম সকালে অভিযান চালিয়ে লালন মিয়াকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে রাখা আছে। এদিকে ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। হবিগঞ্জ সদর থানার এসআই প্রদীপ রায় জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ ময়নাতদন্ত করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com