শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে তুলকালাম কান্ড হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জের বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপমানের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঙ্গলাল, সম্পাদক সাধারণ নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল, সম্পাদক বিভূ হবিগঞ্জসহ ১২ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু ॥ সকলের মাঝে স্বস্থি লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা

নবীগঞ্জ পৌরসভায় কর্মরত মুছা এর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার কার্য সহকারী আবু মুছার মমতাময়ী মা নুর জাহান বানু মঙ্গলবার ভোর রাতে শহরের ওসমানী রোডস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি একমাত্র ছেলে আবু মুছাসহ অসংখ্য আত্মীয় স্বজনরা রেখেগেছেন। ওই দিন বেলা ২ টায় নিজ বাড়ি উপজেলার কালাভরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে গ্রামের মসজিদের সামনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহন করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি সরওয়ার শিকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাদিক আহমেদ, পৌরসভার সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ জালাল উদ্দীন, অফিস সহকারী সরাজ মিয়া, কর আদায়কারী ইকবাল আহমেদ, সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা জুয়েল চৌধুরী, সাংবাদিক সাগর আহমেদ,সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এদিকে পৌরসভার কার্য সহকারী আবু মুছার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ আসনের জামায়াতের মনোনিত প্রার্থী মোঃ শাহাজান আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম এক বিবৃতিতে তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনাসহ শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com