বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের ভুয়া চিকিৎসক কাজল নাথের ৩ মাসের জেল

  • আপডেট টাইম সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ভুয়া চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে কাজল নাথ নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
গতকারবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলার দেবনাথ মেডিকেল সার্ভিস নামে একটি চেম্বারে রোগী দেখারত অবস্থায় তাকে আটক করা হয়। অভিযানে চিকিৎসক না হয়েও রোগী দেখা, ভুয়া আল্ট্রাসনো করা এবং রিপোর্টে স্বাক্ষর দিচ্ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। তবে তিনি কোনো চিকিৎসক হিসেবে বৈধ সনদপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্বাস্থ্যসেবার নামে জনগণের জীবনহানির আশঙ্কাজনিত অভিযোগে মোবাইল কোর্ট তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com