শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে পুলিশের অভিযানে সাবেক কমিশনার গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের প্রতিষ্টাতা সভাপতি, সাবেক উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজান (৫৫ )কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজান নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রামের আব্দুল জব্বারের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান এর দিকনির্দেশনায় এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে গন্ধ্যা গ্রামের নিজ বাড়ী থেকে মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় দায়েরকৃত স্পেশাল মামলায় নং-১৫, তারিখ ১৯/০২/২০২৫ইং তদন্তে সন্দেহভাজন আসামী হিসেবে প্রাথমিকভাবে প্রমান পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি পুড়ানোর মামলায় জড়িত থাকার প্রমান তদন্তে পাওয়া গেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, নবীগঞ্জ থানা পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযান সবসময় অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। গ্রেফতারকৃত মিজান ঢাকা-সিলেট মহাসড়কের গাড়ি পুড়ানোর মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com