রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন

  • আপডেট টাইম শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সাবার করে দিচ্ছে প্রভাবশালী মহল। অভিযোগ আছে প্রশাসন ও পুলিশকে ম্যানেজ করে তারা এসব কার্যক্রম চালাচ্ছে। এতে একদিকে পরিবেশ নষ্ট হচ্ছে। হুমকির মুখে পড়ছে ব্রীজ। যে কোনো সময় ধ্বসে পড়ে সিলেটের সাথে সারাদেশের রেলসহ যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত অভিযান করে লোক দেখানো মাত্র জরিমানা করে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বালুখেকোরা আবারও এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, খোয়াই নদী, সুতাং নদীসহ বিভিন্ন নদী থেকে ড্রেজার ও এক্সেভেটর দিয়ে বালু তোলে ট্রাক্টর, লরিসহ যানবাহনে পাচার করা হচ্ছে। কয়েকজন পাচারকারী জানান, প্রশাসনকে ম্যানেজ করেই এসব করছেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন শায়েস্তাগঞ্জবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com