সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন বানিয়াচংয়ে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন আনুষ্ঠানিকতার আড়ালে অনিয়মে ক্ষোভ হবিগঞ্জে তীব্র গ্যাস সংকট অতিরিক্ত গাড়ি ভাড়া আদায় লাখাইয়ে বিষ পানে সাবেক মহিলা মেম্বারের মৃত্যু চুনারুঘাট সরকারি কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হবিগঞ্জ সদর হাসপাতালে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ লাখাইয়ে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ নবীগঞ্জে ‘জাতীয় মৎস্য পক্ষ উদযাপন অনুষ্ঠিত পৌরসভার ভ্যানগাড়ী চালক ও বর্জ্য সংগ্রহকারীগণকে পোষাক ও বাঁশি প্রদান সাতছড়ির ছড়ায় পানি নেই তৃষ্ণায় বন্যপ্রাণী লোকালয়ে

হবিগঞ্জ বিজিবি’র অভিযানে ৭৪ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৭৪ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ককের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি কাভার্ড ভ্যান গতিরোধ করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, জিলেট ব্লেড ও কাবেরী মেহেদী উদ্ধার ও কাভার্ড ভ্যান আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৯ লক্ষ ৮০ হাজার ৮শ টাকা।
এছাড়া হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৫ কেজি ভারতীয় গাঁজা, ৫০ বোতল ইস্কফ সিরাপ, ভারতীয় চিনি, সেগুন কাঠ, আতশবাজি, মশার কয়েল, ফুচকা, বাইসাইকেল ও দেশীয় রাবার জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য প্রায় ৪ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকা। জব্দকৃত পণ্য হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com