বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সংঘর্ষে নিহতের পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন পুলিশ সুপার

  • আপডেট টাইম শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত কৃষক ছাব্বির মিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে তার পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের পক্ষ থেকে হবিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জামারগাঁও-রাধাপুর গ্রামে গিয়ে নিহতের পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।
শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানিয়ে এএসপি জহিরুল ইসলাম বলেন, “পুলিশ সুপারের পক্ষ থেকে এটি কেবলমাত্র একটি সামান্য উপহার। আপনাদের কষ্ট আমরা মুছে দিতে পারব না, তবে হবিগঞ্জ জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।”
তিনি আরও বলেন, ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপার এর নির্দেশনায় দ্রুতই সকল আসামিকে আইনের আওতায় আনা হবে।
এসময় নিহত ছাব্বির মিয়ার রুহের মাগফেরাত কামনা করে পুলিশ সুপারের পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
খাদ্য সহায়তা প্রদানের সময় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম, দীঘলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, সাবেক মেম্বার আব্দুল বারিক রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com