শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

নবীগঞ্জে নিহত ছাব্বিরের দাফন সম্পন্ন ॥ জানাযায় মানুষের ঢল গ্রেফতার ১২ ॥ পুরুষ শুন্য ৪ গ্রাম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের তুমুল সংঘর্ষের ঘটনায় নিহত ছাব্বির মিয়ার দাফন বুধবার (৩রা সেপ্টম্বর) সম্পন্ন হয়েছে। বিকাল সাড়ে ৫ টায় তার জানাযার নামাজ রাধাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। এদিকে এখনও এই খুনের ঘটনায় কোন মামলা হয়নি। পুলিশ উভয় গ্রামে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে। ফলে পুরুষ শুন্য হয়ে পড়েছে কাকুড়া, করিমপুর,র াধাপুর, জামারগাও। আটককৃতরা হলেন, রাজাপুর গ্রামের খাতাব মিয়ার ছেলে নওসাদ মিয়া, রহিম বক্সের ছেলে নাহিদ, আব্দুর রশীদের ছেলে সুমন আলী শিকদার, আব্দুল হক, ফাদুল্লা গ্রামের আব্দুল মজিদের ছেলে মোহন, কামাল উদ্দিনের ছেলে মিরাশ উদ্দিন, খোরশেদ মিয়ার ছেলে ফরিদ মিয়া রহিম উল্লার ছেলে খয়র উল্লাহ, আরজু মিয়ার ছেলে অলু মিয়া, জামারগাওঁ গ্রামের বাদশা মিয়ার ছেলে সোহেল মথুরাপুর গ্রামের আলকাছ মিয়ার ছেলে উজ্জল মিয়া, রাধাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে সেলো মিয়া। পুলিশ আটককৃতদের মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরন করেছেন। গতকাল দুপুরে নিহত ছাব্বির মিয়ার লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন হয়। বিকালে তার লাশ গ্রামের বাড়ি রাধাপুর পৌছলে স্বজনদের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকার দীঘলবাক ইউনিয়নের জামারগাও, রাধাপুর গ্রামের ব্যবসায়ী আফজল মিয়ার সাথে পাশর্^বর্তী কাকুড়া করিমপুর গ্রামের টমটম চালক রাশেদ, সিএনজি চালক মোহাম্মদ আলী ও সিরাজুলের সাথে টমটম ভাড়া নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় গত সোমবার রাত ১০ টায়। এর জের ধরে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাধাপুর ও জামারগাও উভয় গ্রামের মানুষ মাইকিং করে প্রস্তুতি নিয়ে কাকুড়া ও করিমপুর গ্রামের কাছে আসলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে দেশিয় অস্ত্র শস্ত্র ব্যবহার করা হয়। এতে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ৫০ জন আহত ও ছাব্বির মিয়া নামে এক যুবক নিহত হন। এর মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে, কিন্তু এখনও কেউ মামলা দেয়নি, আমরা সংঘর্ষে জড়িত উভয় গ্রামের মধ্যে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com