স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রচন্ড রৌদ্রের তাপকে উপেক্ষা করে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় শায়েস্তানগরস্থ কেন্দ্রীয় ঈদগা থেকে র্যালী শুরু করে শহর প্রদক্ষিণ করে।
এর আগে কেন্দ্রীয় ঈদগা ময়দানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
সমাবেশ জি কে গউছ বলেন- বিএনপিকে ধ্বংস করার জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছিল। শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র করেছে। দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলায় দন্ড দিয়ে নির্বাসিত করেছে, যাতে বিএনপিতে নেতৃত্ব শূন্য করা যায়। বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। গুম খুন করা হয়েছে। কিন্তু শেখ হাসিনার কোনো ষড়যন্ত্রই বিএনপিকে ধ্বংস করতে পারেনি। বরং বিএনপি আরও সু-সংগঠিত হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা মুক্ত পরিবেশে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি। কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ বিএনপিকে নিয়ে নতুন করে আবারও চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
র্যালী ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন, গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী, এডঃ হাজী নুরুল ইসলাম, ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক, আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডঃ মোঃ আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য এম জি মোহিত, এডঃ এস এম আলী আজগর, ফরহাদ হোসেন বকুল, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, আজিজুর রহমান কাজল, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, গোলাম কিবিয়া চৌধুরী বেলাল, ড. আব্দুল আহাদ চৌধুরী স্বপন, ফরিদ আহমেদ অলি, মুজিবুল হোসেন মারুফ, সৈয়দ মতিউর রহমান পেয়ারা, শামছুল ইসলাম কামাল, হাজী গোলাপ খান, এডঃ মনিরুল ইসলাম, ফেরদৌস আহমেদ তুষার, নেকদার আলী, মোহন তালুকদার, ছালিক মিয়া, ফজলুল হক তরফদার, শামছুল ইসলাম মতিন, এস এম আউয়াল, এডঃ সিরাজ আলী মীর, হাজী আব্দুল মজিদ, হাজী আবু তাহের, হামিদুর রহমান হামদু, আলাউদ্দিন আল রনি, দিদার হোসেন, কুতুব উদ্দিন, হাজী শামছুল আলম, জয়নাল আবেদীন, মজিদুর রহমান মজিদ, শামছুল আলম, নকীব ফজলে রকিব মাখন, এডঃ শামছুল ইসলাম, আজম উদ্দিন, মুজিবুর রহমান, শেখ ফরিদ মিয়া, আব্দুর রকিব, বয়াত উল্লাহ, মোস্তফা আল হাদী, হাজী অলি উল্লা, হাজী মাসুকুর রহমান মাসুক, হাজী মির হোসেন, বাবু রাজু নাগ, তৌহিদুল ইসলাম, জমরুত আলী, মাসুক মিয়া, ফজুলল করিম, কাজী শামছু মিয়া, দেওয়ান মোহাইমিন চৌধুরী ফুয়াদ, শাহ আলম গোলাপ, এনামুল হক, অলিউর রহমান, ফিরোজ মিয়া, চৌধুরী ফজুলে ইমাম সুজন, লুৎফুর রহমান খান, আব্দুর রহমান, নাইমুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আব্দুর রহিম শ্যামল, ছমির আলী, আব্দুল কাইয়ুম ফারুক, এস এম মানিক, মর্তুজা আহমেদ রিপন, শামছুদ্দিন আহমেদ, আব্দুল হাই শিবলু, শাহিদ তালুকদার, খালেদ মিয়া, মাহবুবুর রহমান সোহাগ, হাজী ফিরোজ মিয়া, সৈয়দ বজলুর রশিদ, আরফান আলী, নুরুল আমিন, অরবিন্দু রায়, ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, মিজানুর রহমান সাকিম, আব্বাস উদ্দিন তালুকদার, এডঃ এস এম বজলুর রহমান, জালাল আহমেদ, এডঃ মুদ্দত আহমেদ, মফিজুর রহমান বাচ্চু, মিজানুর রহমান চৌধুরী, ক্বারী কবির হোসেন, শাহ রাজীব আহমেদ রিংগন, সফিকুর রহমান সিতু, এমদাদুল হক ইমরান, ফারুক আহমেদ, আরব আলী, এডঃ আবুল ফজল, কুতুব উদ্দিন শামীম, মাওলানা সাইদুর রহমান, আলী হোসেন সোহাগ, জিয়াউল হাসান, মোহাম্মদ হোসেন, এডঃ গুলজার খান, অলিউর রহমান অলি, মুর্শেদ আলম সাজন, শেখ মামুন, নুরজাহান বেগম, নাদিরা বেগম, শিশু আক্তার, সুরাইয়া খানম রাখি, মহিবুর রহমান শাওন, গোলাম মাহবুব প্রমুখ।