সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

হবিগঞ্জ সদর থানায় ১৫ বছর পর ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগানকে সামনে রেখে সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় সদর মডেল থানায় অনুষ্ঠিত হাউজ ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন সদর থানার অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীন। সভায় উপস্থিত জনতা শহরে চুরি, ছিনতাই ও জুয়াড়ি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার জনতার উদ্দেশ্যে বলেন, তিনি যোগদানের পর থেকেই মাদক ও জুয়াসহ অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। ইতোমধ্যে অনেক মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। বর্তমানেও অভিযান চলছে। পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব না জানিয়ে পুলিশ সুপার বলেন, জনগণ পাশে থাকলে সকল অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি পুলিশকে অপরাধ নির্মূলে নানা নির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- ওসি তদন্ত সফিকুর রহমান, অপারেশন জাহাঙ্গীর আলম, কোর্ট স্টেশন ও চৌধুরী বাজার ফাঁড়ির ইনচার্জ, সদর থানার সকল কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবীসহ সর্বস্তরের জনগণ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com