শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে বাস,ট্রলি ও সিএজির সংঘর্ষে নিহত-১ ॥ আহত-১০

  • আপডেট টাইম শুক্রবার, ১০ অক্টোবর, ২০১৪
  • ৫৭১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের সেমকো সিএনজি ষ্টেশনের সামনে যাত্রীবাহী বাস, বাশঁ ভর্তি ট্রলি ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত এবং কমপক্ষে ১০ যাাত্রী আহত হয়েছে। আহতদের মাধবপুর ও সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- বুধবার দুপুরে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫৫৮০) বিপরীত দিক থেকে আসা বাশঁ ভর্তি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে বাসটি পাশে দাড়িয়ে থাকা একটি সিএনজিকে চাপা দিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে সিএনজি ড্রাইভার ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে স্বপন (৩০) ঘটনাস্থলেই নিহত এবং কমপক্ষে ১০জন আহত হয়। গুরুত্ব অবস্থায় সিলেট উসমানী মেডিকেল কলেজের চিকিৎসক ডাঃ নিপুন (৩২), বাস ড্রাইভার শাহ জালাল (৪৪), তপন মিয়া (২২) ও আব্দুল সালাম (১৮) কে মাধবপুর ও সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সাভির্স কর্মীরা ঘটনা¯’লে পৌছে উদ্ধার তৎপরতা চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com