বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়ক মরণফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ

  • আপডেট টাইম রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়ক বেহাল অবস্থার কারণে কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এ সড়কের পুরো অংশজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, রোগী, যাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানা যায়- নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কটি নবীগঞ্জ শহরের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের একমাত্র সংযোগপথ। পানিউমদা, গজনাইপুর, দেবপাড়া, কুর্শি ও বাউসা ইউনিয়নের কয়েক হাজার মানুষের যাতায়াত নির্ভর করে এ সড়কের ওপর। কিন্তু বছরের পর বছর সংস্কারের অভাবে এটি এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, হ্রাস পাচ্ছে যানবাহনের সংখ্যা, কমে যাচ্ছে চালকদের আয়ও। ২০১৯ সালে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মিজানুর রহমান শামীমের ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস হাসান বিল্ডার্স প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করেছিল। কিন্তু নিম্নমানের কাজের কারণে সংস্কারের এক মাসের মাথায় আবারও সড়কে গর্ত সৃষ্টি হয়। বর্তমানে গর্তের সংখ্যা ও আকার এতটাই বেড়েছে যে সড়কটি সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ রোগীদের যাতায়াত এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন তারা। চলতি বছরের শুরুতে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয় সংগঠন লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদ সড়ক অবরোধ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছিল। কিন্তু কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
সংগঠনের সভাপতি হুমায়ূন কবির আজিম বলেন, “সংস্কারের দাবিতে আন্দোলন করেও কোনো সুফল পাচ্ছি না। এ সড়কে যাতায়াত মানুষের জন্য এখন দুর্ভোগ নয়, এক ধরনের আতঙ্ক।” এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী সাব্বীর আহমেদ জানান, “সড়ক সংস্কারের জন্য প্রাক্কলন পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই সংস্কার কাজ শুরু হবে।” স্থানীয়দের একটাই প্রত্যাশা— দ্রুত সংস্কারের মাধ্যমে নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কের দুরবস্থা থেকে মুক্তি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com