বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাইলস্টোনের শিক্ষার্থীদের জন্য বানিয়াচং মডেল প্রেসক্লাবে শোক ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকাস্থ মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত ও আতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শোকসভা করেছে বানিয়াচং মডেল প্রেসক্লাব।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩ টায় স্থানীয় বড়বাজারস্থ ক্লাব কার্যালয়ে মডেল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটনের সভাপতিত্বে এবং সেক্রেটারী ও আহত জুলাই যোদ্ধা শেখ সফিকুল ইসলাম সফিকের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন- থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, বিএসডি মহিলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোবাশ্বির আহমদ ও বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ইমদাদুল হোসেন খান। উপস্থিত ছিলেন, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও মুরাদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন মহসিন, ক্লাবের সহ-সভাপতি ও জেলা ছাত্র মজলিসের সভাপতি সাইফুল সুরুজ, ক্লাবের জয়েন্ট সেক্রেটারী রাসেল আহমেদ, জয়েন্ট সেক্রেটারী আবু হানিফ বিন সাঈদ ও ফটো সাংবাদিক সেলিম আহমেদ ও বাইতুস সালাম তাহফিজুল কোরআন মাদ্রাসা ও বড়াবজার আদর্শ সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীবৃন্দ। শোক সভায় নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয় এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বক্তারা বলেন, জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন ছিল পরিপক্ষতার অভাব। চলমান সংস্কারে অন্যান্য সংস্কারের সাথে সকল বাহিনীর সংস্কার করার উপর জোর দিতে হবে। দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ রাকিবুল হাসান, হাফেজ ফাহাদ হাসান,হাফেজ জিহাদ হাসান, হাফেজ আরমান হাসান, হাফেজ তালহা, হাফেজ রাহুল হাসান ও হাফেজ সাকিব হাসান। দোয়া পরিচালনা করেন মাওলানা মোবাশ্বির আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com