শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ঢাকায় বিমান বিধ্বস্ত এর ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় গণঅধিকার পরিষদের দোয়া মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত এর ঘটনায় শিক্ষার্থীসহ নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওঃ ফরিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুখলেছুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদ সভাপতি এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান। উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ জেলা শাখার মানবাধিকার সম্পাদক আতাউর রহমান রাসেল, সদস্য বাবুল মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা গণঅধিকার পরিষদের সহ সভাপতি মোঃ রফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ, দপ্তর সম্পাদক তৌহিদ মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক বাদশা মিয়া, গোপায়া ইউনিয়ন সভাপতি মোঃ ফিরোজ মিয়া, নিজামপুর ইউনিয়ন সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোতাব্বির হোসেন, তেঘরিয়া ইউনিয়ন নেতা সফিক মিয়া প্রমুখ। সভায় এ অনাকঙ্খিত ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com