বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলা কারাগারে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারে বৈষম্য মামলার এক আসামিকে গাঁজা সরবরাহ করতে গিয়ে ফজলু মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেল পুিলশ। গতকাল দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকেই জেলা কারাগারে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। একেতো ১৫ দিন পর পর আসামির সাথে স্বজনদের সাক্ষাৎ করার নিয়ম চালু করে কর্তৃপক্ষ। তার উপর মাদক নিয়ে প্রবেশ করায় কারাগারে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে। এতে করে দর্শনার্থীদের দুর্ভোগ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে আটক ফজলু মিয়াকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের সাজা ও ১শ টাকা জরিমানা করা হয়। সে শহরের মোহনপুর গ্রামের মকবুল হোসেনের পুত্র। জানা যায়, বৈষম্য মামলায় কারাগারে থাকা তার এক বন্ধুর সাথে দেখা করতে যায় ফজলু। সাক্ষাতের কোনো এক ফাঁকে ফজলু তার বন্ধুকে গাঁজা সরবরাহ করতে যায়। বিষয়টি সিসি ক্যামেরায় দেখতে পেয়ে তাকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার প্যান্টের পকেটের সেলাই করা অংশে লুকানো অবস্থায় ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ বিষয়ে জেল সুপার জানান, এতো কড়াকড়ির মধ্যেও ফজলু মিয়া নামের এক ব্যক্তি এমন ঘটনা ঘটিয়েছে। তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে। ভবিষ্যতে আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com