মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে জায়গা নিয়ে বিরোধ সংঘর্ষে ৭ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহতরা হলেন, রঙ্গু মিয়া (৩৯), এরশাদ আলী (৩৫), সোফায়েল মিয়া (২৫), আরজু মিয়া (৩৫), সুজন মিয়া (৩২), মজন আলী (৩৬), ছাব্বির মিয়া (৩৫)। তন্মধ্যে গুরুতর আহত রঙ্গু মিয়া ও এরশাদ আলীকে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাউসা গ্রামের ফুল মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের শাহ মাসুক আলীর পরিবারের বিরোধ চলে আসছে। এর জের ধরে গত বুধবার বিকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় গুরুতর আহত রঙ্গু মিয়া ও এরশাদ আলীকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত আরজু মিয়া বলেন, ভিন্ন গ্রাম থেকে লোক এনে আমাদের উপর হামলা চালানো হয়েছে। এর মাঝে নবীগঞ্জের সালামতপুর গ্রামের ছাত্রলীগের নেতা সহ একাধিক মানুষ আনা হয়।
এ বিষয়ে ফুল মিয়া বলেন, জায়গা- জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর লোকজন রামদা, দা, সুলফি, লোহার রড, লাঠি, ইট পাটকেল ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়া হামলা চালায়। এতে আমাদের ২ জন গুরুতর আহত হয়েছে। এছাড়াও আরও ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নবীগঞ্জ শহরের গাজীরটেক এর পাশে রাজা কমপ্লেক্স সামনে ফুল মিয়ার লোকজনের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানায় ফুল মিয়ার পক্ষের দায়েরকৃত অভিযোগে অভিযুক্তরা হলেন, বাউসা গ্রামের মৃত শাহ লাল মিয়ার পুত্র শাহ মাসুক আলী, শাহ ছালিক মিয়ার পুত্র শাহ জুবেল মিয়া, মৃত শাহ নুর মিয়ার পুত্র শাহ লিপন মিয়া ও শাহ লিংকন মিয়া, মৃত খুর্শেদ আলীর পুত্র শাহ মাহিদ মিয়া গং।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুই পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছেন তদন্ত করে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com