প্রেস বিজ্ঞপ্তি ॥ গত বৃহস্পতিবার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ জুলাই সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলায় ‘জুলাই পদযাত্রা’ সফল ও সার্থক করার লক্ষ্যে একটি বিশেষ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। নতুন গঠিত ‘জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি-২০২৫’ এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু হেনা মোস্তফা কামাল এবং যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ফখরুদ্দিন আহমেদ জাকি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন নজরুল আজিজ জুনেদ, শাকিল মোহাম্মদ, আব্দুল বাছিত তরফদার মিটু, ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম, সামির আহমেদ রহমত, শেখ আব্দুল্লাহ রায়হান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মিরাজুল হক (সজীব), আ.খ.ম উস্তার মিয়া তালুকদার, মোঃ কামাল উদ্দিন আহমেদ, আবুল কালাম, মোঃ নাছিম, আব্দুল হাই কামাল, মোঃ ফজলুল করিম, মীর দুলাল, নূরুন্নবী ভূঁইয়া ইমন, মোঃ সাইফুর রহমান, আছমা আক্তার চৌধুরী, আব্দুল মালেক মেম্বার, অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, মোঃ নূরুল হক টিপু, শেখ ইফতেখার আহাদ, পলাশ মাহমুদ, মোঃ মাহবুবুল বারী চৌধুরী মুবিন ও নাহিদ উদ্দিন তারেক।