শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আমরা জনগণের ভালোবাসায় সিক্ত হতে চাই-জিকে গউছ

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগতকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- হবিগঞ্জ শান্তিপূর্ণ শহর। এই শহরে আওয়ামীলীগ বিশৃংখলা সৃষ্টি করলে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। আমরা শান্তির পক্ষে। কিন্তু দেশ এবং দলের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হলে আমরা বসে থাকব না। হবিগঞ্জে যারা আওয়ামীলীগ করতেন, এখনও যারা আওয়ামীলীগ করেন, বিষ নিয়ে বসে আছেন, এই বিষ অন্তরে রাখুন, এই বিষ দিয়ে যদি জনগণের উপর ছোবল দিতে যান তাহলে মনে রাখবেন এটা গোপালগঞ্জ না, এটা হবিগঞ্জ। আমরা অতিতে এর প্রমাণ দিয়েছি। কোনো অপশক্তি চক্রান্ত্র ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না। তিনি বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের ২টি ও সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ১টি ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় জি কে গউছ আরও বলেন- আওয়ামীলীগ শক্তের ভক্ত নরমের জম। আওয়ামীলীগ যেখানেই সুযোগ পায় সেখানেই ছোবল দিতে চায়। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বই হচ্ছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করা, দেশের জনগণকে হেফাজত করা হয়। জি কে গউছ বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন- সংস্কারের নামে সময়ক্ষ্যাপন করছেন, আর প্রশাসন আপনাদের কথা শুনে না। এটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে শক্ত হাতে মবোক্রেসি দমন করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে এর দায় আপনারা এড়াতে পারেন না।
তিনি বলেন- ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে শুধু মুভি দেখেন না, সেখানে বসে বসে নতুন নতুন চক্রান্তের জাল তৈরী করছেন কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়। তাই আমাদের সতর্ক থাকতে হবে। বিএনপি অতিতেও জনগণের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। আমরা জনগণের ভালোবাসায় সিক্ত হতে চাই। আওয়ামীলীগ মানুষের সম্পদ লুন্টন করে, আর বিএনপি মানুষের সম্পদের পাহাড়া দেয়, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক মতুর্জা আহমেদ রিপন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট মতিউর রহমান সানু, সভাপতি শেখ উসমান গনি, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com