বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি হৃদয় গ্রেফতার হয়নি

  • আপডেট টাইম বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থেকে গণধর্ষণের মামলায় হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামি এখনও গ্রেফতার হয়নি। এমনকি ৫ দিনেও হ্যান্ডকাপটি উদ্ধার হয়নি। এ নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ আসামি পালিয়ে গেছে স্বীকার করলেও হ্যান্ডকাপ নিয়ে যাবার বিষয়টি অস্বীকার করেছে। এ নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন বলে জানা গেছে। জানা যায় গত ১১ জুলাই শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে কুলাউড়া এলাকার এক মানসিক অসুস্থ কিশোরীকে ট্রেন থেকে নামিয়ে ধর্ষণ করা হয়। পরে এ ঘটনায় শ্রীমঙ্গল জিআরপি থানায় ধর্ষণের মামলা হয়। শায়েস্তাগঞ্জ রেল পুলিশ অভিযান চালিয়ে চরনুর আহমদ গ্রামের আব্দুল হান্নানের পুত্র রায়হান ও নিজগাঁও গ্রামের আসাদুজ্জামানের পুত্র হৃদয়কে আটক করেন। ফাঁড়িতে নিয়ে আসার সময় হৃদয় হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায়। বিষয়টি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দি শেষে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। তবে হৃদয়কে ধরতে এবং হ্যান্ডকাপ উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com