বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক বিদ্যালয়ে ফলজ চারা বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৭৪ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার সকল প্রাথমিক শিক্ষাও মাধ্যমিক বিদ্যালয়ে দেশীয় ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা প্রাঙ্গণ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক বিদ্যালয়ে নারিকেল, লেবু, তাল, নিম, বেল, জাম, কাঁঠাল পেয়ারা ও উন্নত জাতের আমের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার শাহিন দেলোয়ার, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার রিপন চন্দ্র দাস উপজেলা পজীপ কর্মকর্তা সাাকিল আহমেদ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও খাদ্য নিরাপত্তায় চাষের গুরুত্ব অপরিসীম। সরকার এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান উদ্বুদ্ধ করতে চায়, এবং স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে পারে।উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র দাস জানান, উপজেলার তালিকা অনুযায়ী ১৮২প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক বিদ্যালয়ে ৪০টি মোট ২২২টি প্রতিষ্টানে ৯৯০টি চারা বিতরণ করা হয়। শেষে অতিথিরা প্রতীকীভাবে কিছু শিক্ষকদের হাতে চারা তুলে দেন।এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্যে গাছপালার প্রতি ভালোবাসা ও যত্নশীলতা তৈরি হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com