শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে গতকাল অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু করে শহর পদক্ষিণ করে স্থানীয় সাইফুর রহমান টাউন হলের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, ১ম যুগ্ম সম্পাদক মহিবুর রহমান শাওন সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। ৭১ এর পরাজিত শক্তিরা ২৪ এর জুলাই আগষ্ট অভ্যুত্থান এর অর্জনকে ম্লান করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। সারা দেশে মব সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তিনি কঠোর হুশিয়ার করে বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে ছাত্রদল রাজপথে থেকে মোকাবেলা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com