শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে হেফাজত ইসলামের ঝাড়–মিছিল

  • আপডেট টাইম শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
  • ৫১৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ ছিদ্দিকীর ইসলাম ও নবী করিম (সা:)কে কটুক্তি করার প্রতিবাদে চুনারুঘাটে ঝাড়– মিছিল করেছে স্থানীয় হেফাজত ইসলাম। গতকাল শুক্রবার বাদ জুম্মা চুনারুঘাট জামে মসজিদ হতে এ বিক্ষোভ মিছিল বের হয়। এতে হেফাজত ইসলাম ছাড়াও আওয়ামীলীগ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেখা যায়। মিছিল শেষে চুনারুঘাট মধ্য বাজারে আলহাজ্ব ছুরুক আলী মীরের সভাপতিত্বে ও মাও: আঃ কাইয়ুমের পরিচালনায় এক পথসভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য দেন মাও: আজিজুল হক শাইলগাছী, চুনারুঘাট সদর মসজিদের পেশ ইমাম মাও: মোহাম্মদ আলী, শামছুল উলুম কওমী মাদ্রাসার প্রিন্সিপাল মাও: জহুর আলী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলে আলহাজ্ব খাইরুল আলম, কাউন্সিলর আঃ জলিল, রহম আলী, মাও: হোসাইন আহমদ, মাও: মহিবুর রহমান প্রমুখ। বক্তরা অনতিবিলম্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com