বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নবীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে উফশী রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নবীগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১ জুলাই) সকালে নবীগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, “সরকার কৃষকের কল্যাণে ধারাবাহিকভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে সেই চিন্তা থেকেই এই সহায়তা দেওয়া হচ্ছে।” উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি জানান, “নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে। ১৯৫০ জন কৃষকের মধ্যে প্রত্যেক কৃষককে ৫ কেজি উন্নত জাতের আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, এ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা চাষাবাদে উৎসাহিত হবেন এবং উৎপাদনও বাড়বে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ। বিতরণ শেষে কৃষকদের হাতে প্রণোদনার প্যাকেট তুলে দেওয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com