শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরের জজকোর্ট এলাকায় আইনজীবী সহকারীকে হত্যা চেষ্টা ॥ আটক ৪

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জজ কোর্ট এলাকায় আইনজীবী সহকারিকে ফিল্মি স্টাইলে হত্যা চেষ্টা ও তুলে নিয়ে যাওয়ার অভিযোগে ৪ দুর্বৃত্তকে আটক করা হয়েছে। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। দিনে দুপুরে প্রকাশ্যে এরকম ঘটনায় আদালত এলাকায় আতংক বিরাজ করছে। আইনজীবী ও তাদের সহকারিরা বলছেন, জীবনে কোনোদিন আদালত এলাকায় এমন ঘটনা দেখেননি। খবর পেয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ অন্যান্য আইনজীবীরা ছুটে আসেন। আটকরা হল, সদর উপজেলার কান্দিগাও গ্রামের খেলন মিয়ার পুত্র লিলু মিয়া, রাজিউড়া গ্রামের এলাই মিয়ার পুত্র সুমন মিয়া, ভাটি শৈলজুড়া গ্রামের দুলন মিয়া ও আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেওয়ে ইউনিয়নের গোপালপুর গ্রামের বোরহান মিয়ার পুত্র রুবেল মিয়া। জানা যায়, গতকাল বুধবার বিকালে আইনজীবী সহকারি আক্তার হোসেন আদালত থেকে কাজ শেষে পাশেই সমিতিতে যাচ্ছিলেন। হঠাৎ জজ কোর্টের বারান্দায় উল্লেখিতরাসহ কয়েকজন তাকে চারদিক ঘেরাও করে অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে তাকে ফিল্মি স্টাইলে উঠিয়ে নিতে চাইলে সে চিৎকার শুরু করলে আইনজীবী সহকারিরা তাদের আটক করেন। সেখানে তাদের দেহ তল্লাশী করে ছুরি, লোহার রড, দুই হাত লম্বা লাইটসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সিনিয়র আইনজীবী এডভোকেট হাফিজুল ইসলাম, আব্দুল মতিন ও আব্দুস সহিদসহ বেশ কয়েকজন জানান, আদালত পাড়ায় এমন ঘটনা কাম্য নয়। তারা এর নিন্দা জানান। সকল আইনজীবী সহকারিরা সমিতির প্রধান কার্যালয়ে ছুটে যান এবং তারা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এদের পক্ষে যাতে কোনো আইনজীবী জামিন আবেদন না করেন সে বিষয়ে বারের নেতাবৃন্দের দৃষ্টি আর্কষণ করেন। পরে তাদেরকে পুলিশে নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় আক্তার হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এদিকে আইনজীবী সহকারি সমিতির নেতারা আক্তার হোসেনের হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। সদর ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, আটকরা থানা হেফাজতে আছে। এ বিষয়ে মামলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com