মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ মহান বিজয় দিবস বিজিবি’র অভিযান ॥ ট্রাকসহ সাড়ে ৩ কোটি টাকা মুল্যের ভারতীয় চোরাই পন্য উদ্ধার গণঅভ্যুত্থানে রাজপথে লড়াকু সৈনিক, গুলিতে আহত সালেহ আহমদের পাশে জেলা প্রশাসক তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনাগুলো ঘরে ঘরে পৌছে দিতে হবে-এস.এম.ফয়সল জরুরি বর্ধিত সভায় জালাল উদ্দিন খান ॥ হবিগঞ্জের ৪টি আসনে জাতীয় পার্টির প্রার্থীদেরকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ৬ পদে ৩১ জনের মনোনয়ন সংগ্রহ মাধবপুরে ব্যানার-পোস্টার অপসারণ পৌরশহরসহ সর্বত্র ফিরেছে পরিচ্ছন্নতা আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের ধূম নবীগঞ্জ শহরের প্রবেশমূখ তিমিরপুর-ছালামতপুর ॥ বাইপাস সড়ক বাস্তবায়নে বিলম্ব তীব্র যানজটের কবলে পৌরবাসী বাহুবলের তিন রত্ন এবার মেডিকেলে

পত্রিকায় সংবাদ প্রকাশের পর ॥ বানিয়াচং-নবীগঞ্জ সড়কে ভয়াবহ ভাঙন মেরামত

  • আপডেট টাইম বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৯৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং নবীগঞ্জ এমএ রব সড়কে বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। দ্রুত মেরামত করা না হলে বন্ধ হয়ে যেতে পারে তিন উপজেলার যোগাযোগ ব্যবস্থা। এতে করে এই পথে চলাচলকারী যানবাহন এবং জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নিয়ে দৈনিক মানবজমিন, হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে বানিয়াচং উপজেলা প্রশাসনের। জনদূর্ভোগ নিরসনের জন্য দ্রুত সড়কের ভাঙ্গনটি মেরামত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী কথা বলেন সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষের সাথে। তারা দ্রুত সময়ের মধ্যেই ভয়াবহ এ ভাঙ্গনটি মেরামতের আশ^াস প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসারকে। এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার (২৪ জুন) সড়ক ও জনপথ বিভাগের লোকজন জিও ব্যাগ ফেলে বিশাল এ ভাঙ্গনটি মেরামত করে দেন। এতে স্বস্তি ফিরে এসেছে ওই রাস্তায় চলাচলকারী হাজার হাজার যাত্রীদের মধ্যে। মানবজমিন ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকায় জনগুরুত্বপুর্ন এ সংবাদটি প্রকাশের ফলে দ্রুত রাস্তার এ ভাঙ্গনটি মেরামত হওয়ায় মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়াকে ধন্যবাদ জানিয়েছেন পূবালী ব্যাংক বানিয়াচং শাখার ব্যবস্থাপক ডক্টর মোঃ নোমান মিয়া, বড়বাজার ছাত্রবন্ধু লাইব্রেরীর স্বত্তাধিকারী মোঃ এনামুলহকসহ ওই রাস্তায় চলাচলকারী যাত্রী সাধারণ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী বলেন, বানিয়াচং-নবীগঞ্জ সড়কটি তিন উপজেলার জন্য একটি গুরুত্বপুর্ন যোগাযোগের রাস্তা। মানবজমিন, হবিগঞ্জ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি পত্রিকায় জনগুরুত্বপুর্ন এ সংবাদটি গুরুত্বের সাথে প্রকাশ হওয়ায় বিষয়টি আমাদের নজরে এসেছে এবং তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তা মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদের মাধ্যমে অনেক বিষয়গুলোই দ্রুততার সহিত সমাধান করা সম্ভব বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com