রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জের এক প্রাইমারি শিক্ষিকার ভারতে ব্যাঙ্গালোরে পরলোকগমন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও শহরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ চন্দ্র রায় এর স্ত্রী নবীগঞ্জ হালিতলা সরকারি প্রাইমারি স্কুলের সিনিয়র শিক্ষিকা রমা রায় রবিবার বিকেল পাঁচ টায় ভারতের ব্যাঙ্গালোরের নারায়নি হাসপাতালে পরলোক গমন করেছেন। তার মৃত্যুতে নবীগঞ্জের শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শিক্ষিকা রমা রায় দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনি রোগে ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসার জন্য ছুটি নিয়ে ভারতের ব্যাঙ্গালোরে যান। সেখানকার বিখ্যাত নারায়নি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করানোর সময় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com