বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বৈষম্যবিরোধী আন্দোলনে হবিগঞ্জে মোস্তাক খুনের মামলার আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

  • আপডেট টাইম রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মোস্তাক আহমেদ হত্যা মামলার পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।
তার মধ্যে উল্লেখ যোগ্য আসামীরা হচ্ছে- ১নং মোঃ আবু জাহির, ২নং আবুল কাশেম চৌধুরী, ৩নং মোতাচ্ছিরুল ইসলাম, ৫নং শাহ নেওয়াজ, ৯নং রিফাত আমিন ১২নং মহসিন মিয়া, ১৫নং রনি আহমেদ, , ২০নং বদরুল আলম, ২৩নং জহির মিয়া ৩০নং ইকবাল হোসেন খান, ৩৮নং আশরাফ আহমেদ হারুন, ৪৯.নং আসামী মো:বদরুল ইসলাম ৫০.নং সিয়াম মিয়া, ৫১ নং, জিদান চেীদুরী, ৫৩নং ইকবাল হোসেন, ৭১নং আসামী সরদার জসীম,১১১ নং আব্দুর রউফ। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালত-১, হবিগঞ্জ তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন।
উল্লেখ্য, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিগত ২-৮-২৪ইং তারিখে হবিগঞ্জ জেলায় তিনকোনা পুকুর পাড় মূল পাকা রাস্তার উপর ছাত্র আন্দোলনরত অবস্থায় মোস্তাক আহমদে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরন করে। সে সিলেট সিটি কর্পোরেশন আখালিয়া টুকের বাজার জালালাবাদ থানার গৌরীপুর গ্রামের ৪৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল কাদির মিয়া ও মায়া বেগম ছেলে।
পরবর্তীতে এ বিষয়ে ২১-০৮-২০২৪ইং তারিখে হবিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। যাহার জি,আর মামলা নং- ১৮১/২০২৪ইং (হবিঃ), ধারা- ১৪৩/১৪৪/৩০৭/৩২৬/৩০২/১১৪/৩৪ দঃ বিঃ।
প্রকাশ, আসামীগণ মামলার শুরু থেকেই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ করার জন্য নির্দেশ প্রদান করেন। তন্মধ্যে 49নং আসামী মো:বদরুল ইসলাম মামলা হওয়ার পূর্ব থেকেই পলাতক। পুলিশ এবং যৌথ বাহিনী তাদেরকে বিভিন্ন স্থানে খোঁজছে।কিন্তু আসামীগণের গ্রামে খোঁজ খবর নিয়া জানা যায় যে, বৈষম্য বিরোধী আন্দোলনের পর পরই তাদেরকে আর এলাকায় দেখা যায় নি। কোথায় আছে কেউ জানে না।
হবিগঞ্জ থানা পুলিশের বর্তমানে ওসি জানান, আসামীদেরকে দ্রুতই গ্রেফতার করা হবে। তারা দীর্ঘদিন যাবত পলাতক। তাহাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ ও যৌথ বাহিনী একযোগে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com