শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুর পৌর আওয়ামী লীগ সভাপতি শাহ সেলিম গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ সেলিম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় মাধবপুর থানার (এসআই) শাহনূর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার মাইক্রোস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শাহ্ সেলিম মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এলাকার বাসিন্দা এবং সফু মিয়ার ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট মাধবপুরে ছাত্র জনতার উপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে শাহ সেলিমের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সেই প্রেেিতই তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com