শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের নয়া কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৭৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গণঅধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নয়া কমিটি গঠন করা হয়েছে। নুরুল আমিন পাঠান ফুলকে সভাপতি ও মো: আইয়ুব আলীকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। সোমবার (১৬ জুন) গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খাঁন এ কমিটি অনুমোদন প্রদান করেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আশাহিদ আলী আশা, সহ-সভাপতি মুফতি মাও: আলা উদ্দিন, নজরুল ইসলাম চৌধুরী, সিরাজ মিয়া তালুকদার, টিপু চৌধুরী, তকলিছ মিয়া, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান মিছু, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান আহমেদ, নজরুল ইসলাম, প্রভাষক মো: সোনা মিয়া, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান জিলু, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মুছা, কামরান আহমেদ দিলাল, দপ্তর সম্পাদক গোলাম ইমরান আহমেদ কাজল, সহ- দপ্তর সম্পাদক নবীন হোসেন, অর্থ সম্পাদক আঃ হাফিজ, সহ অর্থ সম্পাদক আব্দুর রুফ, গিয়াস উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ নাজমুল আলম বাবু প্রমুখ।
এদিকে গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান নব গঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে গণ অধিকার পরিষদে আপনাদের নেতৃত্ব আগামীর বাংলাদেশ বিনির্মানে জাতিকে পথ দেখাবে।
এছাড়াও এক প্রেস বিজ্ঞপ্তিতে গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন নব নির্বাচিত নবীগঞ্জ উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। বিবৃতিতে তিনি গণঅধিকার পরিষদের নব নির্বাচিতদের সাংগঠনিক নির্দেশ মেনে দলের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে জনগণের সাথে মিলে মিশে কাঁদে কাঁদ রেখে সবাইকে কাজ করার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com