শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জ পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৩৭ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম রায় (৪৮) কে নাশকতার মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের মধ্য বাজার এলাকা থেকে গৌতমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গৌতম রায় নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। পুলিশ জানায়- ঢাকা-সিলেট মহাসড়কের প্রাইভেট কারে আগুন দিয়ে নাশকতার মামলার তদন্তে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম রায়ের সম্পৃক্ততা পায় পুলিশ। বৃহস্পতিবার এস আই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরের মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে নাশকতার মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে গৌতম রায়কে গ্রেফতার করে। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com