রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার এসএসসি ও এইচএসসি পাশ মেধাবী ৮২৮ জন ছাত্র- ছাত্রীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ। গতকাল সোমবার (২ জুন) দুপুর সাড়ে ১২ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম জেলার মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নুরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক ড.মো: ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, সিভিল সার্জন ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস, হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হারুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক অমিত চক্রবর্ত্তী, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে ও জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজনিন। অনুষ্ঠানে জেলার প্রতিটি উপজেলা থেকে মোট ৮২৮ জন এসএসসি ও এইচএসসি পাশ মেধাবী শিক্ষার্থীদেরকে ৪ হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড.মো: ফরিদুর রহমান বলেন- মেধাবী ছাত্র-ছাত্রীরাই আগামীদিনের ভবিষ্যৎ। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই মেধাবীদের মেধাকে আরো বিকশিত করতে হবে। অনেক বছর যাবৎ হবিগঞ্জ জেলার মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা করে যাচ্ছে বলে তিনি অবহিত করেন। একই সাথে জেলা প্রশাসক টাকা পয়সার অভাবে যেনো হবিগঞ্জ জেলার গরিব ও অসহায় পরিবারের মেধাবীদের পড়ালেখা ব্যাহত না হয় তার জন্য জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান। তিনি ছাত্র-ছাত্রীদেরকে পড়ালেখা করে দেশ ও হবিগঞ্জের জন্য গৌরব বয়ে নিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com