মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে বিদ্যুতের ভেলকিবাজি

  • আপডেট টাইম বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিদ্যুতের ভেলকিবাজিতে বাসা-বাড়িসহ অফিস আদালতের কাজকর্ম অচল হয়ে পড়েছে। মানুষ পারছেন না তাদের দৈনন্দি কাজ করতে। হাসপাতালে থাকা রোগীরা থাকেন চরম দূর্ভোগে। মেগাওয়াট কম দেয়ার অজুহাতে সময় জ্ঞান না মেনেই ঘণ্টার পর ঘণ্টা কিংবা আধঘণ্টা পর পর করা হচ্ছে লোডশেডিং। এতে করে একদিকে যেমন বাসা বাড়ির মানুষ তাদের দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন না, তেমনি কোর্ট কাচারিসহ সকল অফিস আদালতের কার্যক্রমেও চরম ব্যাঘাত ঘটছে। এ ছাড়া হাসপাতালে থাকা রোগীরা পড়েন আরও দূর্ভোগে। বয়স্ক-শিশুদের থাকতে হয় প্রচণ্ড গরমে। শিক্ষার্থীরা পারেন না পড়াশোনা করতে। সবমিলিয়ে হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের হযবরল অবস্থা। বিদ্যুত সরবরাহ চাহিদার চেয়ে কম পাওয়ার অজুহাতে শহরের রাজনগরে ফিডারে তাদের ইচ্ছামতো লোডশেডিং করা হয়। বলা হয় এই ফিডারে নাকি লোড বেশি। কিন্তু বাস্তবে দেখা গেছে, সকল অফিস আদালত, হাসপাতাল অবস্থিত শ্যামলি বা অন্য ফিডারে। এমন অবস্থায় বিদ্যুৎ নিয়ে বৈষম্য করা রাজনগর ফিডারে। কয়েকজন আইনজীবী জানান, লোডশেডিং এর কারণে মামলা শুনানী এবং স্বাক্ষ্যগ্রহণ করতে পারছেন না। তারা এর একটি কার্যকরী সমাধান চান। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার সময় শায়েস্তানগর ট্রান্সফরমারের ফিউজ বিকল হয়ে যায়। সেই ফিউজ লাগাতে ৭ ঘন্টা সময় লাগে বিদ্যুৎ বিভাগের। এতেই বুঝা যায়, তাদের কার্যক্রম কতটা ধীরগতির। তাদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা ফোন দিলেও রিসিভ করেন না। এ বিষয়ে হবিগঞ্জ শহরবাসীর পক্ষ থেকে পিডিবির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। সরেজমিনে দেখা যায়, যারা শ্রমিক রয়েছে তারা কাজকর্ম না করে গাড়ি রাস্তায় রেখে চা-সিগারেট পানে ব্যস্ত থাকেন। গ্রাহকদের অভিযোগ বিদুৎ বিভাগের কারিগরা টাকা না দিলে সময়ের কয়েক ঘন্টা পর কাজে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com