শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

  • আপডেট টাইম বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর কমিটি ভেঙ্গে প্রশাসক নিয়োগ এবং যাচাই বাছাইয়ের মাধ্যমে ভূয়া ভোটার বাতিল করে প্রকৃত ব্যবসায়ীদের সদস্যভুক্ত করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী জানানো হয়েছে। গতকাল সোমবার হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের করে এ দাবী জানানো হয়েছে। চেম্বারের সাবেক জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ফখরুল ইসলাম বাবুল লিখিত পাঠ করেন। লিখিত বক্তব্যে বলা হয়, বিগত প্রায় ১৫ বছর হবিগঞ্জ সদরের সাবেক এমপি আবু জাহির এর ছত্র ছায়ায় জুলাই গণআন্দোলনে হত্যা মামলার অন্যতম আসামী আওয়ামীলীগের দোসর মিজানুর রহমান শামীম, মোতাছিরুল ইসলাম ও আবু হেনা মোস্তফা কামালসহ অন্যান্য সদস্যবৃন্দ মনগড়া ভোটার তালিকা প্রস্তুত করে রাতের অন্ধকারে বিনা নোটিশে ও তফসিল গোপন করে আওয়ামীলীগপন্থি নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করেন। লিখিত বক্তব্যে বলা হয়, ব্যবসায়ীদের সঞ্চিত আমানত জনতা ব্যাংক ও প্রাইম ব্যাংকে রক্ষিত ছিল। কিন্তু অসৎ উদ্দেশ্যে প্রিমিয়ার ব্যাংকে স্থানান্তর করে আবু হেনা মোস্তফা কামালের ব্যক্তিগত একাউন্টে স্থানান্তরের প্রক্রিয়াধীন আছে। মিউচ্যুয়াল টাস্ট ব্যাংক, আইসিবি ব্যাংক থেকে চেম্বারের নিয়মনীতির কোন তোয়াক্কা না করে আবু হেনা মোস্তফা কামাল চেম্বারের তহবিলকে গ্রাস করে উত্তোলনকৃত পাচার হওয়া বিদেশি টাকা সাদা করার পায়তারা করতেছে। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, বানিজ্য মন্ত্রনালয়ের হস্তক্ষেপে হবিগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্টিকে আওয়ামী দোসরদের নিয়ন্ত্রিত অকার্যকর কমিটি বাতিল করে অতি দ্রুত সময়ের মধ্যে প্রশাসক নিয়োগের মাধ্যমে নতুন করে যাচাই বাচাই এর মধ্যেমে প্রকৃত ব্যবসায়ীদেরকে অন্তর্ভুক্ত ও হালনাগাদ ভোটার তালিকা করে সুষ্ট নির্বাচন দিয়ে এক যুগেরও বেশি সময় ধরে দূর্নীতিগ্রস্থ চেম্বার পরিষদের সুনাম রক্ষা করার দাবী জানানো হয়। লিখিত বক্তব্যে বলা হয়, প্রতি বছর এজিএম করার নিয়ম থাকলেও বিগত ১৫ বছরে ব্যবসায়ীদের সাথে কোন এজিএম বা বার্ষিক সাধারণ সভা হয়নি। হবিগঞ্জ চেম্বারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট অবু হেনা মোস্তফা কামাল ও দূর্নীতিগ্রস্থ কার্যনির্বাহী কমিটির সদস্যগণ অবৈধভাবে প্রভাব খাটিয়ে বছরের পর বছর দূর্নীতি করে যাচ্ছে। লিখিত বক্তব্যে বলা হয়, বিগত ১৫ বছরে বিভিন্ন ব্যাংকে চেম্বার পরিষদের জমাকৃত কোটি টাকা লুট-পাট করা হয়েছে। লিখিত বক্তব্যে বর্তমান চেম্বারের অবৈধ কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের মাধ্যমে ভুয়া ভোটার বাতিল করে প্রকৃত ব্যবসায়ীদেরকে অন্তর্ভুক্ত করে নতুন ভোটার তালিকা প্রনয়নের মাধ্যমে নির্বাচন এবং চেম্বারের কোটি টাকা লুপাটে যারা জড়িত তদন্ত পূর্বক এদেরকে বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হাজী এনামুল হক, আজিজুর রহমান কাজল, শামসুল ইসলাম মতিন, ইকরাম চৌধুরী, মহিবুর রহমান টিপু, মোশারফ হোসেন মঞ্জু, মতৃূজা আহমেদ রিপন, সুমন আহমেদ, শাহ জাহাঙ্গীর আলম সুমন, নুরুল হক টিপু, পারেভেজ খান প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com