শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে ভোক্তা অধিকার আইনে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৩৫ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ভোক্তা অধিকার আইনে ৬ প্রতিষ্ঠানেকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ মে) দুপুরে মাধবপুর বাজারে লিচু গণনায় কম, ফুটপাত দখল, মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা ও সতর্ক করা হয়। মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম এ অভিযান পরিচালনা করেন। মাধবপুর থানার একটি চৌকস দল অভিযান পরিচালনায় সহযোগীতা করে। অভিযানে মাধবপুর বাজারের
লিচু গণনায় কম, ফুটপাত দখল, মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com