বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মোহন সিনেমা হলে ধর্ষণের ঘটনায় ছাত্রীকে আদালতে হাজিরের নির্দেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহন সিনেমা হলে আলোচিত কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রেমিক কাওসার মিয়া (২৫) এর জামিন না মঞ্জুর করেছেন আদালত। সেই সাথে নির্যাতিতাকে নিয়ে হাজির হতে তদন্তকারী কর্মকর্তা ওয়াহেদ গাজীকে আদালত নির্দেশ দিয়েছেন। এ নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। এদিকে বিষয়টি ধামাচাপার চেষ্টা চালিয়েছে একটি প্রভাবশালী মহল। গত শনিবার সকালে সদর উপজেলার যাত্রাবড় বাড়ি গ্রামের সালা উদ্দিনের কন্যা উর্মি আক্তার স্মৃতিকে সিনেমা দেখানোর কথা বলে মোহন সিনেমা হলে নিয়ে আসে বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের হান্নান মিয়ার পুত্র প্রেমিক কাওসার। দু’তলায় তারা দুজনেই ছবি দেখে। ছবি চলার ফাঁকে কাওসার স্মৃতিকে ধর্ষণ করে। পরে জানাজানি হলে হাসপাতালে নিয়ে যায় কাওসার। কিন্তু এখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়। অবস্থা বেগতিক দেখে কাওসার পালিয়ে যাবার চেষ্টা করলে লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। খবর পেয়ে সদর থানার এসআই ওয়াহেদ গাজি কাওসারকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে জানায় তার সাথে প্রেমের সম্পর্ক। বিদেশ থেকে আসার পর তাকে বিয়ে করার কথা রয়েছে। দুজনের সম্মতিতেই সিনেমা হলের ভেতর শারীরিক সম্পর্ক হয়েছে। কিন্তু সে জ্ঞান হারিয়ে ফেললে হাসপাতালে নিয়ে আসি। যদি বিয়ে দেয়া হয় আমার আপত্তি নেই। তবে স্মৃতির পরিবার থেকে কোনো মামলা করতে রাজি না হলে কাওসারকে নিয়ে পুলিশ পড়ে বিপাকে। এদিকে মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে সমালোচনার ঝড় উঠে। একটি প্রভাবশালী মহল কাওসারকে থানা থেকে ছাড়িয়ে নিতে দৌড়ঝাপ শুরু করে। পুলিশ গত রবিবার বিকালে কাওসারকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করে। গতকাল সোমবার দুপুরে কাওসারের পক্ষে জামিন আবেদন করলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরোওয়াডিং পর্যালোচনা করে দেখেন ধর্ষণের ঘটনা। এমন পরিস্থিতিতে তার জামিন আবেদন না মঞ্জুর করে ভিকটিমকে আদালতে হাজির করতে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com