বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ॥ জরিমানা-সিলগালা

  • আপডেট টাইম সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার (২৫ মে) দুপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়। এ সময় কাগজপত্র না থাকাসহ নানা অনিয়মের কারণে দুটি ডায়াগনস্টিক সেন্টার মোট ৪০ হাজার টাকা জরিমানা ও একটিকে সিলগালা করে দেয়া হয়। হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সহায়তায় অভিযানে নেতৃত্বদেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ। জানা যায়- হবিগঞ্জ সদর হাসপাতাল রোড এলাকায় অবস্থিত আধুনিক ডায়াগনস্টিক সেন্টার নামে ওই প্রতিষ্ঠানটির বৈধ কোনো কাগজপত্র নেই। কিন্তু তারপরও তারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিল। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানা অনিয়ম পরিলতি হয়। ফলে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেয়ার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, শহরের ইপিআই ভবন সংলগ্ন ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার নামে অপর আরেকটি প্রতিষ্ঠানকে বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানা অসঙ্গতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ বলেন- অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বা কিনিকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। মূলত সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com